বুড়িচংয়ে ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হোসেন।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান
উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হোসেন।

অভিযান চলাকালে গোপীনাথপুর এলাকায় ফসলি জমি ও বসতবাড়ির পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজার পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ঘটনাস্থলেই তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং মাটি ভরাট কাজে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।