প্রবাসী কল্যাণ মন্ত্রী

অবকাঠামো উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

‘সরকার ট্রেইনআপ-এর মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠাতে নিরলসভাবে কাজ করছে।’

Location :

Sylhet
উদ্বোধন শেষে মোনাজাত করছেন মন্ত্রী
উদ্বোধন শেষে মোনাজাত করছেন মন্ত্রী |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সরকার ট্রেইনআপ-এর মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠাতে নিরলসভাবে কাজ করছে।’

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট-রাধানগর সড়কের গহড়া থেকে দোয়ারীখেল গ্রাম পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণের উদ্বোধন করা হয়। যা দুই কোটি নয় লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত বন্যা ও দুর্যোগ সহনীয় সাবমারসিবল এক কিলোমিটার সড়ক।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা লুৎফুল হক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসির আহমদ, সাবেক চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শাহপরান উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সমবায় সম্পাদক রিয়াজ উদ্দীন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক।

পরে মন্ত্রী উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পাঁচ তলাবিশিষ্ট বহুতল ভবন উদ্বোধন করেন।