কয়রায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

এনামুল দালাল মোড় এলাকায় রবিউল নামে এক ব্যক্তির বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে স্পর্শ করলে গুরুতর আহত হন।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু |প্রতীকী ছবি

খুলনার কয়রা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৩৫) নামে পল্লীবিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে কয়রা সদরের দালাল মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক কয়রা উপজেলা পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনী এলাকার আরশাদ আলী গাজীর ছেলে। তিনি পারিবারিক জীবনে এক সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দালাল মোড় এলাকায় রবিউল নামে এক ব্যক্তির বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে স্পর্শ করলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মো: আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই এনামুলের মৃত্যু হয়।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’