মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে আহত ৭

বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।

বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার বালিয়া গ্রামের নাসির হাওলাদারের সাথে একই এলাকার আয়উব আলী মাতুব্বরের সাথে বিরোধ চলছিল। সকালে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার সাথে নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের সাথে বাকবিতণ্ডা ঘটে। এ নিয়ে দুপুরে নাসির হাওলাদারের স্ত্রী ও মেয়ে দুজনে মিলে সুমাইয়াকে মারধর করে। এরই সূত্র ধরে রাতে নাসির হাওলাদার ও আয়উব আলী মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হন অন্তত ৭ জন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র‌্যাব ও পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।