নানিয়ারচরের ৩০০ ভিডিপি সদস্য পেলো ঈদ উপহার

প্রতি সদস্যকে এক কেজি পোলাও চাল, দুই প্যাকেট খোলা সেমাই, দুই প্যাকেট লাচ্ছা সেমাই, ২০০ গ্রাম গুড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, এক প্যাকেট নুডুলস, এক কেজি চিনি ও এক লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।

Location :

Rangamati
ঈদ উপহার সামগ্রী বিতরণ
ঈদ উপহার সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটির নানিয়ারচরে ভাতাভোগী ৩০০ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার বগাছড়ি তিন রাস্তার মাথা এলাকায় সদস্যদের হাতে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেন নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী।

প্রতি সদস্যকে এক কেজি পোলাও চাল, দুই প্যাকেট খোলা সেমাই, দুই প্যাকেট লাচ্ছা সেমাই, ২০০ গ্রাম গুড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, এক প্যাকেট নুডুলস, এক কেজি চিনি ও এক লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।

এ সময় কোম্পানি কমান্ডার খোরশেদ আলম ও প্লাটুন কমান্ডার আজিজ পিসিসহ অন্যরা উপস্থিত ছিলেন।