ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রার্থী ছিলেন ৩০ জন। এদের মধ্যে জামানত হারিয়েছেন ২০ জন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ২০ প্রার্থীর কেউই মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি।
তবে, তিনটি আসনে জামায়াতের একজন, জামায়াত-এনসিপি সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের দু’জন ও গণঅধিকার পরিষদের একজন প্রার্থীর জামানত রক্ষা পেয়েছে। এছাড়া জামানত রক্ষা করতে পেরেছেন বিএনপির বিদ্রোহী ও এক স্বতন্ত্র প্রার্থী।
রির্টানিং কর্তকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো: আরিফ-উজ-জামান স্বাক্ষরিত তিন আসনের নির্বাচনের রেজাল্ট শির্ট থেকে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসনে ছয়জন, গোপালগঞ্জ-২ আসনে নয়জন ও গোপালগঞ্জ-৩ আসনে পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন।
ফলাফল অনুযায়ী গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে ১৩৯টি কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ৯৯ হাজার ৫১০ জন। ভোট পড়েছে এক লাখ ৯১ হাজার ৯৭৯টি। এ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ২৩ হাজার নয় শ’ ৯৭ ভোট। এ আসনে পাঁচ হাজার ৮৭০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, ৬২১ ভোট পেয়ে জাতীয় পার্টির সুলতান জামান খান, ৩৪৯ ভোট পেয়ে সিপিবি’র নিরদ বরণ মজুমদার, ২১ হাজার ২৭৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল, তিন হাজার ২৫৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন এম আনিসুল ইসলাম এবং মো: কাইয়ূম আলী খান দুই হাজার ১৮০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানীর একাংশ) আসনে ১৫২টি কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ৮৪ হাজার ৩২৪ জন। ভোট পড়েছে এক লাখ ৪৮ হাজার ৬২১টি। এ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ১৮ হাজার ৫৭৭ ভোট। তবে, দুই হাজার ৯১১ ভোট পেয়ে জামানত জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী তসলিম সিকদার, এক হাজার ৩৭১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন জাকের পার্টির মাহমুদ হাসান, ৪১৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা, ৩০৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন গণঅধিকার পরিষদের দীন মোহাম্মদ, ২১৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন গণফোরামের শাহ মফিজ, দুই হাজার ৮১৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন বিএনপির বিদ্রোহী এম সিরাজুল ইসলাম সিরাজ, আট হাজার ৬৬৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস, ৪০৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন রনী মোল্লা এবং শিপন ভূইয়া এক হাজার ৯৩১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১০৯টি কেন্দ্রে মোট ভোটার তিন লাখ আট হাজার ৭৮৪ জন। ভোট পড়েছে এক লাখ ৩২ হাজার ৪৬৫টি। এ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ১৬ হাজার ৫৫৮ ভোট। তবে, দুই হাজার ৬০০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন গণঅধিকার পরিষদের আবুল বসার, ২৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, চার হাজার ৭১৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের মো: মারুফ শেখ, ৫৯১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন এনপিপির শেখ সালাহউদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মো: হাবিবুর রহমান হাবিব তিন হাজার ৮০৫ ভোট পেয়ে জামানত হরিয়েছেন।



