বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘আমি নগরকান্দা-সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি বলেন, ‘সেই পরিকল্পনার অংশ হিসেবে তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়কে ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাল্লাহ।’
সোমবার (২৩ মার্চ) ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ২০২৬ সালের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদুজ্জামান চৌধুরী (মাসুম)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী মুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মো: শহীদ চৌধুরী, মামুন চৌধুরী, চৌধুরী মেহেদী হাসান, মো: হাবিব মৃধা, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও নবীন-প্রবীণ শিক্ষার্থীবৃন্দসহ অনেকে।
অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়ে সারাদিন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে।



