হাসনাত আবদুল্লাহ

জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি

‘আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। আমার শত্রুর সাথেও যেন কোনো বেইনসাফি না হয়, সে ধরনের সিস্টেম তৈরির জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে কাজ করব।’

নয়া দিগন্ত অনলাইন
হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এ নির্বাচন ছিল আমার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু আমার সাথে জনগণ ছিল। তাদের আস্থা ছিল। তাই আমি বিজয়ী হয়েছি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। আমার শত্রুর সাথেও যেন কোনো বেইনসাফি না হয়, সে ধরনের সিস্টেম তৈরির জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে কাজ করব।

ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তি মূল-লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, আমার রাজনৈতিক দল এনসিপির রাজনীতির মূল অঙ্গীকার হলো-জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো।

গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বিজয়ী হন এনসিপির এ নেতা। বাসস