জয়পুরহাটের পাঁচবিবিতে দুই অটোভ্যানের মুখোমুখি সংর্ঘষে মো: সেকেন্দার আলী (৬৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি দুই ভ্যানের একটির চালক।
রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পুটারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক একই ইউনিয়নের আটুল গ্রামের মৃত হাজেম মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, সেকেন্দার পাঁচবিবি বাজার থেকে যাত্রী নিয়ে নিজ বাড়ির দিকে যাওয়ার পথে পুটারবিল নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই অপর একটি ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় সেকেন্দার আলী বুকে আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে তার মুত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো: রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


