মানুষ চাঁদা দেবে আর আমরা জনপ্রতিনিধিত্ব করব, তা হবে না : জহিরুল ইসলাম

‘এমন কিছু ভদ্রলোক আছে, যারা নীরবে চাঁদাবাজি করেন। কৌশলে মানুষকে হয়রানি করেন। কেউ ঘরবাড়ি করতে গেলেই তারা সেখানে নানাভাবে মানুষকে হয়রানি করে। মানুষ চাঁদা দেবে আর আমরা জনপ্রতিনিধিত্ব করব, তা হবে না।’

Location :

Chattogram
উপজেলা আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা
উপজেলা আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

মানুষ চাঁদা দেবে আর আমরা জনপ্রতিনিধিত্ব করব, তা হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘এমন কিছু ভদ্রলোক আছে, যারা নীরবে চাঁদাবাজি করেন। কৌশলে মানুষকে হয়রানি করেন। কেউ ঘরবাড়ি করতে গেলেই তারা সেখানে নানাভাবে মানুষকে হয়রানি করে। মানুষ চাঁদা দেবে আর আমরা জনপ্রতিনিধিত্ব করব, তা হবে না। চাঁদাবাজ যেই দলেরই হোক না কেনো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি ওসিকে চাঁদাবাজদের তালিকা দেবো। তিনি ব্যবস্থা নেবেন।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।