রূপগঞ্জে আগুনে বিধবার বসতঘর পুড়ে ছাই, ছেলে দগ্ধ

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় মনোয়ারা বেগম নামে এক বিধবার বসতঘর আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় তার ছেলে আনোয়ার হোসেন (৩৪) দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

অগ্নিদগ্ধ আনোয়ার হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিধবা মনোয়ারা বেগম ওই এলাকার মরহুম রুহুল আমিনের স্ত্রী।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।’