পঞ্চগড়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে ফ্রিজ ও ওজন মাপার মেশিন চুরি

‘গত রাতে দুর্বৃত্তরা কেন্দ্রের দরজা ভেঙে ফ্রিজ ও ওজন মাপার মেশিন চুরি করে নিয়ে গেছে। এর আগেও কয়েক মাস আগে একইভাবে পানির পাম্প চুরি হয়েছিল। এটি অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। রমজানের মতো পবিত্র মাসেও মানুষ এত জঘন্য কাজ করতে পারে, তা ভাবতেও খারাপ লাগে।’

Location :

Boda
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

রমজান মাসেও চুরির মতো জঘন্য অপরাধ সংঘটনের অভিযোগ উঠেছে পঞ্চগড়ের বোদা উপজেলায়। রোববার (১ মার্চ) রাতে উপজেলার বেংহারী ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দরজা ভেঙে গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চোরেরা কেন্দ্রের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে রাখা একটি ফ্রিজ ও গর্ভবর্তী নারীদের ওজন মাপার মেশিন নিয়ে যায়। এর আগে, কয়েক মাস আগেও একইভাবে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি পানির পাম্প চুরি করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেংহারী বনগ্রাম ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এফপিআই) ফারুক হোসেন বলেন, ‘গত রাতে দুর্বৃত্তরা কেন্দ্রের দরজা ভেঙে ফ্রিজ ও ওজন মাপার মেশিন চুরি করে নিয়ে গেছে। এর আগেও কয়েক মাস আগে একইভাবে পানির পাম্প চুরি হয়েছিল। এটি অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। রমজানের মতো পবিত্র মাসেও মানুষ এত জঘন্য কাজ করতে পারে, তা ভাবতেও খারাপ লাগে।’

স্থানীয়রা এই চুরির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত চোরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। সরকারি এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বারবার চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এই ঘটনায় বোদা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।