ফরিদপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ফরিদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ পৃথকভাবে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ফরিদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
ফরিদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ |নয়া দিগন্ত

ফরিদপুরে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এমপি।

এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা, জেলা ক্রীড়া অফিস, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পিবিআই, ফরিদপুর টাউন থিয়েটার, বাংলা থিয়েটার, শিল্পকলা অ্যাকাডেমি, শিশু অ্যাকাডেমি, সরকারি শিশু সদন, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, সড়ক ও জনপথ অধিদফতর, গণপূর্ত অধিদফতর, ফরিদপুর জেলা কারাগার, আনসার ও ভিডিপি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী মহিলা দল, জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল, জেলা যুবদল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, জেলা পূজা উদযাপন ফ্রন্ট, জেলা পূজা উদযাপন পরিষদ, জাতীয় যুব শক্তি হিন্দু ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারাসহ অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও ফরিদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ পৃথকভাবে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।