ভারতে আটক বাংলাদেশীর লাশ বাংলাবান্ধা দিয়ে হস্তান্তর

মরহুম আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা। গত (২০২৫) বছরের ১৪ মে সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থান থেকে বিএসএফ আজিজুরকে আটক করে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয় |সংগৃহীত

প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক আজিজুর রহমানের (৫০) লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে লাশটি গ্রহণ করেন তার মেয়ের স্বামী দুলাল হোসেন এবং ভাতিজা সোহেল রানা।

আজিজুর রহমানের লাশ বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, মরহুম আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা। গত (২০২৫) বছরের ১৪ মে সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থান থেকে বিএসএফ আজিজুরকে আটক করে।

গত ২২ মার্চ কারাগারেই অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে তার মৃত্যু হয়। পরে ভারত থেকে বিভিন্ন মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করে শুক্রবার লাশটি হস্তান্তর করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। বাসস