নাটোরের নলডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা আইয়ুব আলী মন্ডলকে (৬০) গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার আইয়ুব আলী মন্ডল নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আলহাজ্ব মো: আইয়ুব আলী মন্ডল মাগরিব নামাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তারা এবং সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
নলডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



