উলিপুরে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে ‘উন্নয়ন ও সম্প্রীতি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের চর্চা আরো জোরদার করা প্রয়োজন।

Location :

Ulipur
মতবিনিময় সভা
মতবিনিময় সভা |নয়া দিগন্ত

মো: মুরাদ হোসেন মন্ডল, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সমন্বিত উন্নয়নকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ‘উন্নয়ন ও সম্প্রীতি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা অডিটোরিয়াম হলে এ সভার আয়োজন করা হয়।

উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইংয়ের আহ্বায়ক কল্লোল মজুমদার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে উপস্থিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এ সময় উলিপুরের উন্নয়ন ভাবনা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের চর্চা আরো জোরদার করা প্রয়োজন। পাশাপাশি উলিপুরের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন দিলীপ কুমার পোদ্দার, সুবোধ মজুমদার, চন্দন মজুমদার, রামকৃষ্ণ চক্রবর্তী, রবীন্দ্রনাথ চক্রবর্তী, বিপ্লব মজুমদার ও সুনিল চক্রবর্তী। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।