গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

ভোর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ আব্দুল জব্বারের বাড়িতে উপস্থিত হন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ের জব্বারনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল নেমেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ আব্দুল জব্বারের বাড়িতে উপস্থিত হন। এতে লোকে লোকারণ্য হয়ে যায় পুরো জব্বারনগর।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, আর এম ও ডা: ইমতিয়াজ হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মতিউর রহমান, উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া গফরগাঁও পৌরসভা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং সর্বস্তরের শত শত জনতা পুষ্পস্তবক অর্পণ করেন।