মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরসহ প্রত্যেক কমিটিই গণতান্ত্রিকভাবে হবে

‘মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। ২৪’র গণঅভ্যুত্থানে যারা শহীদ ও বিকলাঙ্গ হয়েছেন তাদের বিষয়ও এ মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Tangail
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান |বাসস

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছেন। তাই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরসহ প্রত্যেক কমিটিই পর্যায়ক্রমে গণতান্ত্রিকভাবে গঠন করা হবে।’

রোববার (২২ মার্চ) টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে মুক্তিযুদ্ধ সংসদ প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া আমাদের বাংলাদেশ। ২৪’র গণঅভ্যুত্থানে যারা শহীদ ও বিকলাঙ্গ হয়েছেন তাদের বিষয়ও এ মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।’

জাতীয় ও স্বাধীনতা দিবস নিয়ে প্রস্তুতি চলছে। আশা করি সফলভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করা হবে।

মুক্তিযোদ্ধার তালিকা ও রাজাকারের তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করবে।’

অনুষ্ঠানে এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা, দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস