সেনাবাহিনীর অভিযান

সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও হাতবোমা উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: ফিরোজের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তার দুই ভাইকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania
সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও হাতবোমা উদ্ধার
সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও হাতবোমা উদ্ধার |নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: ফিরোজের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তার দুই ভাইকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গ্রেফতাররা হলেন- কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা চৌধুরীপাড়া একরাম চৌধুরী বাড়ি এলাকার আবুল হাসেমের ছেলে মো: মফিজুর রহমান (৩৫) ও মো: জুবায়ের করিম (২৮)।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা মনুফকির হাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছাত্রদল নেতা ফিরোজকে বাড়িতে পাওয়া যায়নি।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা মনুফকির হাট এলাকায় সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ছাত্রদল নেতা ফিরোজের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় তার বাড়ির ছাদের এক কোণায় একটি বস্তা থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় ছাত্রদল নেতার দুই ভাইকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, উদ্ধারকৃত মালামালসহ আসামিদের সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপর অভিযুক্ত ফিরোজকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।