ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসন থেকে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সকাল থেকেই শুরু হওয়া এ ফুলেল সংবর্ধনা বাদ জুমা পর্যন্ত অব্যাহত থাকে।
বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা পৃথকভাবে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্রে জানা যায়, বিপুল সংখ্যক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল অভিনন্দন জানানো হয়।
এ সময় সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক ও বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মুহা: ছরোয়ার হোসেন তাদের লোকজন নিয়ে নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং দিনভর শুভেচ্ছা বিনিময় কর্মসূচি চলে।



