আনোয়ারায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‘পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আনোয়ারার প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে, যাতে আগামী দিনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়।’

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
জামায়াতের ঈদ পুনর্মিলনী
জামায়াতের ঈদ পুনর্মিলনী |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে কালাবিবির মোড়স্থ ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করে জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখা।

উপজেলা আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বদরুল হক বলেন, ‘জামায়াতে ইসলামী একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আনোয়ারার প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে, যাতে আগামী দিনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির মাস্টার মনসুর আলী, মসজিদ মিশন চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মোহসেন আল হোছাইন, অধ্যাপক আবদুল গফুর, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, নাছির উদ্দীন শাহ, সাইয়্যেদ মোহাম্মদ আতিক জামালী, সাবেক শিবির থানা সভাপতি সিরাজুল ইসলাম খান, মাওলানা আজিজুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার ও মোহাম্মদ জসিম উদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।