জাফলং পর্যটনকেন্দ্রে গাঁজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড

জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় আবির হাসান বাবু নামে এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবন করা অবস্থায় আটক করে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

Location :

Gowainghat
কারাদণ্ডপ্রাপ্ত যুবক আবির হাসান বাবু
কারাদণ্ডপ্রাপ্ত যুবক আবির হাসান বাবু |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে আবির হাসান বাবু নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। আগত পর্যটকদের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে রোববার (২২ মার্চ) গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ওসি) রতন কুমার অধিকারী ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জাফলংয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এ সময় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় আবির হাসান বাবু নামে এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবন করা অবস্থায় আটক করে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

দণ্ডপ্রাপ্ত আবির হাসান বাবু খুলনা জেলার রুপসা উপজেলার রহিম নগর এলাকার মরহুম কাশেম শেখের ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে কারাগারে পাঠানোর জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।