এক ভাইয়ের লাশ আনতে গিয়ে আরেক ভাই নিহত

বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) আব্দুল আহাদ মারা গেলে তার লাশ আনতে সিলেটে রওয়ানা দেন নাজমুল ইসলাম। পথিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে নাজমুল ইসলামকে বহনকারী প্রাইভেট কার একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম মারা যান।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Dakshin Surma
নিহত নাজমুল ইসলাম নিয়াজ
নিহত নাজমুল ইসলাম নিয়াজ |নয়া দিগন্ত

সিলেটে চাচাত ভাইয়ের লাশ আনতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নামে এক ব্যক্তি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেট দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাজমুল ইসলাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবু তালিবপুর এলাকার বাসিন্দা মরহুম শামছুল ইসলামের ছেলে এবং দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের মেজ ভাই। নাজমুল ইসলাম স্থানীয় আল হেরা অ্যাকাডেমির শিক্ষক ছিলেন।

নিহত নাজমুল ইসলামের ভাই সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম জানান, তার চাচাত ভাই আব্দুল আহাদ সিলেট এয়ারপোর্ট এলাকায় বসবাস করতেন। তিনি ওই এলাকার একটি মসজিদের সাবেক ইমাম ছিলেন। বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) আব্দুল আহাদ মারা গেলে তার লাশ আনতে সিলেটে রওয়ানা দেন নাজমুল ইসলাম। পথিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে নাজমুল ইসলামকে বহনকারী প্রাইভেট কার একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম মারা যান।

এ সময় চালকসহ প্রাইভেট কারে থাকা অন্য দুই যাত্রীও মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।