মাদারীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এ সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুর সরকারি কলেজ মাঠ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
মাদারীপুর সরকারি কলেজ মাঠ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ |নয়া দিগন্ত

মাদারীপুরে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে মাদারীপুর সরকারি কলেজ মাঠ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে জেলা বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য জাহান্দার আলী জাহান ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবকের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে জেলা পুলিশ, জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠন, ড্যাব, নার্সিং ইনস্টিটিউট, সাংবাদিক সংগঠন, প্লানেট হাসপাতালসহ বিভিন্ন সরকারি দফতর, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।