ইতনায় মাদরাসার খোঁজখবর নিলেন এমপি বাচ্চু

সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের মাদরাসা, মসজিদ, রাস্তাঘাটসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

Location :

Narail
খোঁজখবর নিচ্ছেন আতাউর রহমান বাচ্চু এমপি
খোঁজখবর নিচ্ছেন আতাউর রহমান বাচ্চু এমপি |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় ইতনা শামসুল উলুম মাদরাসায় গিয়ে সার্বিক খোঁজখবর নিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের মাদরাসা, মসজিদ, রাস্তাঘাটসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।

এমপি বাচ্চু ইউনিয়নের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সমাধানের জন্য আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো: আলমগীর হুসাইন, লোহাগড়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, কর্মপরিষদ সদস্য মো: এমদাদুল হক এমদাদ, বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার, সেক্রেটারি হাফেজ মাওলানা মো: রুহুল্লাহ, ইতনা শামসুল উলুম মাদরাসার কোষাধ্যক্ষ ও খেলাফত মজলিস নেতা মাওলানা কাজী গোফরানসহ প্রমুখ।