নারায়ণগঞ্জে যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ

‘অবৈধ দখলদারদের কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। যেকোনো চাপ বা প্রভাব উপেক্ষা করে নগরবাসীর স্বার্থ রক্ষা করা হবে।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ শহরজুড়ে দীর্ঘদিনের যানজট নিরসন, ফুটপাত দখল ও অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট পথচারীদের জনদুর্ভোগ নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। একটি সুশৃঙ্খল ও বসবাসের জন্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে চাষাড়া জিয়া হলের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়। সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সিটি করপোরেশনের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দায়িত্ব পালনের পর থেকে যানজট নিরসন ও হকার উচ্ছেদের বিষয়ে বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। এছাড়া ১৩ এপ্রিল ফুটপাত দখলমুক্ত করতে তিনি মাঠে নামার ঘোষণা দেন। এতে অনেকেই স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিলেও কিছু কিছু স্থানে দখল অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘অবৈধ দখলদারদের কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। যেকোনো চাপ বা প্রভাব উপেক্ষা করে নগরবাসীর স্বার্থ রক্ষা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, বিকেএমই-এর পরিচালক সোহেল মোর্শেদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জবাসী, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দরা।