রামুতে বৃদ্ধকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১

কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাবু বড়ুয়া প্রকাশ টাম্বু (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রামু (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Ramu
রামু থানা
রামু থানা |নয়া দিগন্ত

কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাবু বড়ুয়া প্রকাশ টাম্বু (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার ফতেখাঁরকুলের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব মেরংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালু বড়ুয়া ও বাবু বড়ুয়া ঘাতক পূর্ব মেরংলোয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ঘটনাস্থলে গেলে ঘাতক বাবু বড়ুয়া স্বীকারোক্তি দেন যে, তিনি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।

নিহতের পুত্রবধূ সুমা বড়ুয়া বলেন, ‘সকালে প্রতিদিন পূজোর জন্য বাড়ি থেকে বের হতেন তিনি। আজ সকালেও বাড়ি থেকে বের হন। কিন্তু কিছুক্ষণ পর শুনতে পাই তাকে হত্যা করা হয়েছে।’

তিনি জানান, ঘাতক টাম্বুর সাথে তাদের কোনো পূর্ব শত্রুতা নেই। কেন হত্যা করেছেন, সেটাও জানেন না।

স্থানীয়রা বলছেন, গত ১২ এপ্রিল সবাই আনন্দ করতে গিয়ে মদ্যপান করেছিল। ঘাতকও মদ্যপান করা অবস্থায় বৃদ্ধকে হত্যা করেছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘অভিযুক্তকে আমরা ইতোমধ্যে গ্রেফতার করেছি। ঘাতক জানিয়েছে, তাদের মধ্যে জমিজমা নিয়ে পূর্বের বিরোধ রয়েছে। আজ ভোরে পূজার জন্য ফুল তুলতে গেলে মদ্যপ অবস্থায় বাগবিতণ্ডার একপর্যায়ে গলা কেটে হত্যা করেন।’