মুলাদীতে ঈদের দিন ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে রোগীদের মাঝে খাদ্য বিতরণ

ঈদের দিনে আপনজন রেখে অসুস্থতার কারণে ভর্তি থাকা ও ক্লিনিকের রোগী সেবাদানকারীদের মাঝে সেমাই ও মলিদার ২০০টি প্যাকেট বিতরণ করা হয়।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Barishal
রোগীদের মাঝে খাদ্য বিতরণ
রোগীদের মাঝে খাদ্য বিতরণ |নয়া দিগন্ত

বরিশালের মুলাদীতে ঈদের দিন বিভিন্ন ক্লিনিকের রোগী, ডাক্তার, নার্স ও ক্লিনারসহ ২০০ ব্যক্তির মাঝে সেমাই ও মলিদা বিতরণ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২১ মার্চ) উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।

ঈদের দিনে আপনজন রেখে অসুস্থতার কারণে ভর্তি থাকা ও ক্লিনিকের রোগী সেবাদানকারীদের মাঝে সেমাই ও মলিদার ২০০টি প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুলাদী সাধারণ সম্পাদক মাওলানা মো: মুহিবুল্লাহ ইবনে নূর, সাংগঠনিক সম্পাদক মো: শওকত হোসেন ঢালী ও দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মো: ইব্রাহিম খলিলসহ অন্য কর্মীরা।