টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটাঙ্গরে ট্রেনের নিচে কাটা পড়ে শিশুসহ একই পরবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে নিহতরা সবাই একই পরিবারের হতে পারে।
টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতদের মধ্যে একজন শিশু, দু’জন নারী ও দু’জন পুরুষ রয়েছেন। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে।



