টঙ্গীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে স্বামীর সাথে জান্নাতের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে মারধর করেন তার স্বামী। খবর পেয়ে জান্নাতকে তার পরিবারের লোকজন নিয়ে যেতে চাইলে তাদের কাছে যেতে দেয় নাই। শনিবার সকালে তার স্বামী শিশু সন্তানসহ জান্নাতকে বাসা থেকে বের করে দিয়ে কাজে চলে যায়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Tongi
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশুসহ মায়ের মৃত্যু
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশুসহ মায়ের মৃত্যু |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে স্বামীর সাথে অভিমান করে শিশু সন্তানসহ ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছে। এ সময় কোলে থাকা দু’ বছরের শিশুটিরও মৃত্যু হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তাদের মৃত্যু হয়।

নিহতরা মা জান্নাত (৩৫) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হার্ট গ্রামের ইমাম হোসেনের মেয়ে এবং ছেলে শিশু জুনায়েদ (২)। জান্নাত টঙ্গীর তিস্তার গেট এলাকায় স্বামীর সাথে ভাড়া বাসায় বসবাস করতেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে স্বামীর সাথে জান্নাতের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে মারধর করেন তার স্বামী। খবর পেয়ে জান্নাতকে তার পরিবারের লোকজন নিয়ে যেতে চাইলে তাদের কাছে যেতে দেয় নাই। শনিবার সকালে তার স্বামী শিশু সন্তানসহ জান্নাতকে বাসা থেকে বের করে দিয়ে কাজে চলে যায়।

পরিবারের দাবি, স্বামীর সাথে অভিমান করেই জান্নাত শিশু সন্তানসহ ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার বলেন, নিহত মা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।