ব্রাহ্মণবাড়িয়ার ৫টিতে বিএনপি জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়ী প্রার্থীরা হলেন এম এ হান্নান, রুমিন ফারহানা, খালেদ হোসেন মাহবুব, মুশফিকুর রহমান, এম এ মান্নান এবং জোনায়েদ সাকি।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
বিজয়ী প্রার্থীরা
বিজয়ী প্রার্থীরা |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা বিজয়ী হয়েছেন। অপর একটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নান ৬৭ হাজার ৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫ হাজার ১২১ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এর মাওলানা জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল দুই লাখ নয় হাজার ৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী মোহাম্মদ আতাউল্লা। তিনি পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান এক লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির প্রার্থী এম এ মান্নান ৮৪ হাজার ৭৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হক তাপস পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের প্রার্থী, গণসংহতি আন্দোলন–এর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মাথাল প্রতীক নিয়ে ৯৪ হাজার ২৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী মো: মহসিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৯৬৪ ভোট।