নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

এ সময় গরিব ও অসহায় পুরুষ ও নারীদের মাঝে সেলাই মেশিন এবং অসুস্থদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
জামায়াত মনোনীত মেয়রের পক্ষ থেকে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ
জামায়াত মনোনীত মেয়রের পক্ষ থেকে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে সেলাই মেশিন ও হুইল চেয়্যার বিতরণ করা হয়েছে। এ সময় গরিব ও অসহায় পুরুষ ও নারীদের মাঝে সেলাই মেশিন এবং অসুস্থদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) নলডাঙ্গা উপজেলা শ্রমিক অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে সেলাই মেশিন ও হুইল চেয়ারগুলো প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ও নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলার সভাপতি মো: মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারি মো: আব্দুল মালেক রব্বানী, শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মো: আব্দুল বারি, নলডাঙ্গা পৌরসভার সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: নয়ন ইসলামসহ প্রমুখ।