২৪ ঘণ্টার ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, লেবুর সেঞ্চুরি

প্রতি কেজি ৫০ টাকার খিরা ও শসা ১০০ টাকায়, ৪০ টাকার বেগুন ৮০, ৩০ টাকার টমেটো ৬০, ৮০ টাকার করলা ১৬০, ১০০ টাকার কাঁচামরিচ ২০০, ১০ টাকার বাঁধাকপি ২০ ও ২০ টাকার ফুলকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারগুলোতে।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chandanaish
চন্দনাইশ উপজেলার বাগিচাহাটে বাজারে খুচরা সবজি বিক্রি
চন্দনাইশ উপজেলার বাগিচাহাটে বাজারে খুচরা সবজি বিক্রি |নয়া দিগন্ত

পবিত্র রমজান শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগেই দক্ষিণ চট্টগ্রামের খুচরা বাজারে সবজির দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। পাশাপাশি লেবুর হালি এখন ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ২৪ ঘণ্টা আগেও যা ছিল ৪০ টাকা হালি।

একইভাবে প্রতি কেজি ৫০ টাকার খিরা ও শসা ১০০ টাকায়, ৪০ টাকার বেগুন ৮০, ৩০ টাকার টমেটো ৬০, ৮০ টাকার করলা ১৬০, ১০০ টাকার কাঁচামরিচ ২০০, ১০ টাকার বাঁধাকপি ২০ ও ২০ টাকার ফুলকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারগুলোতে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের দক্ষিণ জেলার পটিয়া ও চন্দনাইশ উপজেলার দোহাজারী হাসিমপুর গাছবাড়িয়া খান হাটবাজার, ডাকবাংলো মোড়, পটিয়া থানার বাজার মুন্সেফ ঘুরে দেখা গেছে ২৪ ঘণ্টার ব্যবধানে সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। অপরদিকে স্থির রয়েছে প্রতি কেজি গোল আলু ৩০ টাকা, গাজর ৬০ টাকা ও মিষ্টি কুমড়া ৩০ টাকা।

খুচরা বিক্রেতারা জানান, পবিত্র রমজান শুরু হওয়ার সাথে সাথে লেবু, বেগুন, টমেটো, কাঁচা মরিচ, খিরা, শশা ও ফলের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।