সিংড়ায় জিয়া পরিষদ নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

গত ২১ জানুয়ারি রাতে কলম কুমারপাড়া গ্রামে জিয়া পরিষদ নেতা রেজাউল করিম নিজ বাড়ির সামনে হাঁটতে বের হলে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত শিক্ষক রেজাউল করিম কুমারপাড়া গ্রামের ছাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি আব্দুল করিম
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি আব্দুল করিম |নয়া দিগন্ত

নাটোরের সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে ও গলাকেটে হত্যার ঘটনায় প্রধান আসামি আব্দুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে সন্ত্রাসের জনপদ খ্যাত কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নাটোরের ডিবি পুলিশের একটি দল।

গ্রেফতার আব্দুল করিম নাছিয়ারকান্দি গ্রামের মরহুম পঁচাই প্রামাণিকের ছেলে। এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। এদিকে তার গ্রেফতারে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আব্দুল করিমের বিরুদ্ধে ১৫-১৬টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাতে কলম কুমারপাড়া গ্রামে জিয়া পরিষদ নেতা রেজাউল করিম নিজ বাড়ির সামনে হাঁটতে বের হলে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত শিক্ষক রেজাউল করিম কুমারপাড়া গ্রামের ছাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি ধানের শীষ মনোনিত প্রার্থীর কর্মী ছিলেন।

ঘটনার এক দিন পর নিহত শিক্ষকের ভাতিজা হাসানুর রহমান সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামি ছিলেন আব্দুল করিম।