বিস্কুটের প্রলোভনে দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

রোববার (১৫ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

বেলাব (নরসিংদী) সংবাদদাতা

Location :

Belabo
বেলাবো থানা
বেলাবো থানা |নয়া দিগন্ত

নরসিংদীর বেলাবোতে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো: জুয়েল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

জুয়েল ওই গ্রামের মরহুম রফিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির আশপাশে খেলা করছিল শিশুটি। এ সময় জুয়েল শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত জুয়েলকে আটক করে। পরে পুলিশে খবর দিলে জুয়েলকে গ্রেফতার করা হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’