গাবতলীতে মেশিনঘরে সেচ মালিককে খুন

নিহত লতিফের স্বজনদের ধারনা, তাকে পরিকল্পিতভাব হত্যা করা হয়েছে। ওসি রাকিব হাসান জানান, লাশের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Location :

Gabtali

গাবতলী (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার গাবতলীতে রাতের আঁধারে শ্যালো মেশিনঘরে ঘুমান্ত আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামের এক সেচ মালিককে এলোপাতারি ছুড়িকাঘাত ও কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

পরে রোববার পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠায়।

জানা গেছে, আকদপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে আব্দুল লতিফ আকন্দের বাড়ি থেকে ২ কিলামিটার দূরে একটি শ্যালো মেশিনঘর রয়েছে। জমিতে পানি দেয়ার জন্য প্রতিদিন রাতে তিনি ওই মেশিনঘরে ঘুমাতেন। শনিবার রাতে তিনি প্রতিদিনের মতো মেশিনঘরে ঘুমাতে যান। পরদিন সকালে বৃদ্ধ লতিফের ক্ষত-বিক্ষত লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ন কবির, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানা হয়েছে।