সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল জনতা

শনিবার সকাল থেকে এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কাঁচি দিয়ে এক যুবকের মাথার চুল কেটে দিচ্ছিল এক ব্যক্তি। আর উৎসুক জনতা চুল কাটার দৃশ্য দেখছেন।

Location :

Faridpur
যুবকের চুল কাটছে জনতা
যুবকের চুল কাটছে জনতা |নয়া দিগন্ত

সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ (১৮) নামের এক যুবককে আটকের পর তার মাথার চুল কেটে দিয়েছেন স্থানীয় জনতা।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জুনায়েদ ভাবুকদিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে।

শনিবার সকাল থেকে এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কাঁচি দিয়ে এক যুবকের মাথার চুল কেটে দিচ্ছিল এক ব্যক্তি। আর উৎসুক জনতা চুল কাটার দৃশ্য দেখছেন।

ভাবুকদিয়া গ্রামের বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে জুনায়েদ বিরুদ্ধে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর বারবার তাকে সতর্ক করলেও তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। রাতে কয়েকজন বহিরাগত ব্যক্তি ভাবুকদিয়া গ্রামে জুনায়েদের কাছে মাদক কিনতে আসেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জুনায়দেকে আটক করেন। পরে উত্তেজিত জনতা প্রকাশ্যে তার মাথার চুল কেটে দিয়ে প্রতিবাদ জানান।

ঘটনার সময় উপস্থিত থাকা কয়েকজন জানায়, চুল কাটার সময় জুনায়েদ ভুল স্বীকার করে আর মাদক ব্যবসায় জড়াবে না বলে আশ্বাস দেন। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

তবে আটক মাদককারবারী জুনায়েদকে এভাবে চুল কেটে ছেড়ে না দিয়ে পুলিশে সোপর্দ করলে ভাল হতো বলে মনে করেন অনেকে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’