সাঘাটায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

‎এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাইবান্ধার পরিদর্শক মোস্তফা জামান নয়া দিগন্তকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
বুলবুলি বেগম
বুলবুলি বেগম |ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বুলবুলি বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎শনিবার (১৪ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জামানের তত্ত্বাবধানে এবং উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার বোনারপাড়াগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

‎অভিযান চলাকালে গাইবান্ধা থেকে বোনারপাড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার গতিরোধ করা হয়। পরে গাড়ির পেছনের সিটে বসা বোনারপাড়া শিমুলতাইড় গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী বুলবুলি বেগমের দেহ তল্লাশি করা হলে তার পার্স ব্যাগ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাইবান্ধার পরিদর্শক মোস্তফা জামান সাঘাটা থানায় মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

‎এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাইবান্ধার পরিদর্শক মোস্তফা জামান নয়া দিগন্তকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।