স্বাধীনতার দীর্ঘ সময় পর প্রথম বারের মতো কক্সবাজার জেলাবাসী পূর্ণ মন্ত্রী হিসাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনে বিপুল ভোটে বিজয়ী সালাহউদ্দিন আহমদকে পেলো।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীর শপথ গ্রহণ করেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল আল ফারুককে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হন। এবার তিনি আসন থেকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চারদলীয় সরকারের সময়ে যোগাযোগ প্রতি মন্ত্রী হয়েছিলেন। তাছাড়া তাঁর সহধর্মিণী হাসিনা আহমদ এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ছিলন।
গত মঙ্গলবার বিকেলে মন্ত্রী হাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ জনসাধারণ আনন্দ মিছিল করেন এবং কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন।
সালাহউদ্দিন আহমদ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে ১৯৬২ সালে জন্ম গ্রহন করেন। ১৯৭৭ সালে পেকুয়ার শীলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড পরিমাণ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে ১৯৭৯ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।
১৯৮৪ এলএলবি ও ১৯৮৬ এমএলএম পাশ করে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরই মধ্যে ১৯৮৫ সালে ৭ম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বগুড়া জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী সচিব নিযুক্ত হন।
কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে আসেন। অনেক আন্দোলন সংগ্রামের পথ পেরিয়ে আজ স্বাধীনতার দীর্ঘ বছর পর কক্সবাজার জেলার সর্ব প্রথম পূর্ণ মন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন।



