রূপগঞ্জে ছিনতাইকৃত তেলের ড্রামভর্তি ট্রাক উদ্ধার, গ্রেফতার ২

গত ২৪ ফেব্রুয়ারি শবনম ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা থেকে তেলের ট্রাক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দেওখোলা এলাকার মমতাজ ট্রেডার্স মিলের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় আট থেকে ১০ সদস্যের একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তেলের ড্রামভর্তি ট্রাকটি নিয়ে যায়। পরে পুলিশ ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করে। অন্য সদস্যরা পালিয়ে যায়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
গ্রেফতার ডাকাতদলের দুই সদস্য
গ্রেফতার ডাকাতদলের দুই সদস্য |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শবনম ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ছিনতাই হওয়া তেলের ৬০টি ড্রামসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকার এলাইট মিলস সংলগ্ন রূপসী-কাঞ্চন সড়কে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দু’জন হলেন— কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে সেকান্দর আলী (৪০) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা গ্রামের জ্ঞানেন্দ্র চন্দ্র শীলের ছেলে রণচন্দ্র শীল (৩০)।

পুলিশ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি শবনম ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা থেকে তেলের ট্রাক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দেওখোলা এলাকার মমতাজ ট্রেডার্স মিলের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় আট থেকে ১০ সদস্যের একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তেলের ড্রামভর্তি ট্রাকটি নিয়ে যায়। পরে পুলিশ ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করে। অন্য সদস্যরা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ‘গ্রেফতার দু’জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ডাকাতদলের পালিয়ে যাওয়া অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।’