মুরাদনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

মো: সুলতান চট্টগ্রামের বাকলিয়া থানার একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
গ্রেফতার আসামি মো: সুলতান
গ্রেফতার আসামি মো: সুলতান |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: সুলতানকে গ্রেফতার করে আদালতের সোপর্দ করেছে মুরাদনগর থানা পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার যাত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো: সুলতান যাত্রাপুর গ্রামের মোল্লা বাড়ির মো: রশিদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, মো: সুলতান চট্টগ্রামের বাকলিয়া থানার একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এএসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ যাত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, মো: সুলতান সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।