গাংনীতে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহেবনগর বাজার থেকে লরি বোঝায় এ ডিজেল জব্দ করা হয়।

Location :

Gangni
গাংনীতে সাহেবনগর বাজারে জব্দ লরি ঘিরে উৎসুক জনতা
গাংনীতে সাহেবনগর বাজারে জব্দ লরি ঘিরে উৎসুক জনতা |নয়া দিগন্ত

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝায় সাড়ে চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহেবনগর বাজার থেকে লরি বোঝায় এ ডিজেল জব্দ করা হয়।

ভবানীপুর পুলিশ ক‍্যাম্প ইনচার্জ (এসআই) আব্দুল করিম বলেন, ‘লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। অথচ মধ্যরাতে অবৈধভাবে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় রাতেই তেল বোঝায় লরিটি জব্দ করে গাংনী থানার হেফাজতে নেয়া হয়েছে।’

তিনি জানান, পরবর্তীতে কাগজপত্র যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।