বরিশাল নগরীর দুটি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগরীর চাঁদমারি পুলিশ অফিসার্স মেস সংলগ্ন মাদরাসা ও স্টেডিয়ামের পিছনের ১.০৮৩ কিলোমিটার সড়ক এবং ৪.৫০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু করা হয়েছে।

Location :

Barishal
বরিশাল নগরীর দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশাল নগরীর দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন |নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো
বরিশাল নগরীতে দুটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। নগরীর চাঁদমারি এলাকার মাদরাসা সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ এবং আমির খাঁন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগরীর চাঁদমারি পুলিশ অফিসার্স মেস সংলগ্ন মাদরাসা ও স্টেডিয়ামের পিছনের ১.০৮৩ কিলোমিটার সড়ক এবং ৪.৫০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু করা হয়েছে।

এছাড়া নগরীর ২২ নম্বর ওয়ার্ডের আমির খাঁন সড়ক বাইলেন (নবগ্রাম রোডের মুখ থেকে মোহাম্মাদিয়া মসজিদ পর্যন্ত) আরসিসি সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী, নির্বাহী প্রকৌশলী আবুল বাশারসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় বাসিন্দারাও এ সময় উপস্থিত ছিলেন।