চকরিয়ায় মোটরসাইকেল-ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

বরইতলী একাতাবাজার থেকে মোটরসাইকেল যোগে নুরুল হোসেন তার অসুস্থ ছেলেকে নিয়ে চকরিয়া সরকারি হাসপাতালে যাচ্ছিলেন। পথে চকরিয়া কলেজ গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা ডাম্পার গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে গাড়ি দু’টি রাস্তার পাশে ছিটকে পড়ে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত
সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

কক্সবাজারের চকরিয়া কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডাম্পার গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নুরুল হোসেন মনিক (৩৫) নামে একজন নিহিত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মোহাম্মদ শামীম (১২) গুরুতর আহত হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহিত নুরুল হোসেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতাবাজার এলাকার মহাজার পাড়া ৩ নম্বর ওয়ার্ডের মরহুম গোলাম ছোবাহানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরইতলী একাতাবাজার থেকে মোটরসাইকেল যোগে নুরুল হোসেন তার অসুস্থ ছেলেকে নিয়ে চকরিয়া সরকারি হাসপাতালে যাচ্ছিলেন। পথে চকরিয়া কলেজ গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা ডাম্পার গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে গাড়ি দু’টি রাস্তার পাশে ছিটকে পড়ে।

স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক নুরুল হোসেন ও তার ছেলেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। সেইসাথে গুরুত্বর আহত ছেলেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চকরিয়া কলেজ গেট এলাকায় ডাম্পার গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নুরুল হোসেন মনিক (৩৫) নামে একজন মারা গেছেন এবং তার ছেলে গুরুত্বর আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত ডাম্পার গাড়িটি রাস্তায় খাদে পড়ে গেছে। গাড়ি দু’টি আটক করা হয়েছে।’