ড. ইলিয়াস মোল্লা

এই প্রথম দেশের ইতিহাসে সরকার আর বিরোধী দলের চাওয়া-পাওয়া প্রায় এক

‘এখন আমাদের দেশ রক্ষার জন্য চিন্তা করা উচিত, আর আমরা চিন্তা করছি গরিব মানুষের খাবার বিতরণ নিয়ে। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে। আমাদের দেশে এখনো গুণী মানুষ আছে তাদের জীবনমান উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে, আর এতে আপনাদের সহযোগিতা চাই।’

Location :

Boalmari
কথা বলছেন ড. ইলিয়াস মোল্লা
কথা বলছেন ড. ইলিয়াস মোল্লা |ছবি : নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ড. ইলিয়াস মোল্লা বলেছেন, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে সরকার আর বিরোধী দলের চাওয়া-পাওয়া প্রায় এক, এখন তা বাস্তবায়ন করা গেলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

ফরিদপুরের বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্ট জন্যদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সোমবার (২ মার্চ) বিকেলে জেলার বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ড. মো: ইলিয়াস মোল্লা আরো বলেন, অত্যন্ত দুঃখের বিষয় হলো- স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও আমরা এখনো গরিব মানুষের অনুদানের খাবার কিভাবে বিতরণ হবে- এটা নিয়ে আলোচনা করছি। অথচ, আলোচনা হওয়ার কথা আমাদের উন্নয়ন কিভাবে হবে? লেখাপড়ার সমৃদ্ধি ও গবেষণা হবে কিভাবে?

তিনি বলেন, এখন আমাদের দেশ রক্ষার জন্য চিন্তা করা উচিত, আর আমরা চিন্তা করছি গরিব মানুষের খাবার বিতরণ নিয়ে। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে। আমাদের দেশে এখনো গুণী মানুষ আছে তাদের জীবনমান উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে, আর এতে আপনাদের সহযোগিতা চাই।

বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী উপজেলা আমির মাওলানা হাফেজ মাওলানা বেলাল হুসাইন, মাওলনা মো: শহিদুল ইসলাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিএনপি নেতা আকরাম হোসেন, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক এনকেবি নয়ন প্রমুখ।