মাত্র ৩ মাসেই বদলি কাজী আখতার, সিলেটের নতুন এসপি সাদেক

এ ছাড়াও দেশের অন্য ৫ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
কাজী আখতার উল আলম ও ড. চৌধুরী মো: যাবের সাদেক
কাজী আখতার উল আলম ও ড. চৌধুরী মো: যাবের সাদেক |সংগৃহীত

সিলেটের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেককে পদায়ন করেছে সরকার।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তৌছিফ আহমেদ সই করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, একইসাথে সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে। কাজী আখতার উল আলম গত নভেম্বরে সিলেটে পুলিশ সুপার পদে যোগ দেন।

মাত্র ৩ মাসের মাথায় তিনি বদলি হলেন।

এ ছাড়াও দেশের অন্য ৫ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।