বগুড়ায় হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ার ম্যাপ
বগুড়ার ম্যাপ |ফাইল ছবি

বগুড়ায় হিটস্ট্রোকে আবু সামাদ (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আবু সামাদ জেলার সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার মরহুম আজিজার রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরের বনানী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ মন্ডল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের সাথে ঠেস দিয়ে বসিয়ে দেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ওসি ফরহাদ মন্ডল বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারোর কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’