সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

বুধবার বিকেলে শিক্ষক মিজানুর রহমান ফসলি জমির কাজ শেষে বাড়ির উঠানে নিজ সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান।

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

Location :

Sarishabari
বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু |প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান মজনু ( ৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সহকর্মী শিক্ষক মাজেদুর রহমান।

নিহত মিজানুর সেংগুয়া শেখ খলিলুর রহমান মাধ্যমিক ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষক ও বিলবালিয়া গ্রামের মরহুম আব্দুল মজিদ মাস্টারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিক্ষক মিজানুর রহমান ফসলি জমির কাজ শেষে বাড়ির উঠানে নিজ সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।