কার্যক্রমনিষিদ্ধ বরগুনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিটিআই এলাকায় অভিযান চালিয়ে সবুজ মোল্লাকে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাকে বরগুনা সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ‘সবুজ মোল্লাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’



