নওগাঁয় আত্রাই নদে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

রিয়া মনি বাবা-মায়ের সাথে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। বুধবার সাড়ে ১২টার দিকে রিয়া মনি অন্য শিশুদের সাথে খালার বাড়ির পাশে আত্রাই নদে গোসল করতে যায়।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
মান্দা থানা, নওগাঁ
মান্দা থানা, নওগাঁ |নয়া দিগন্ত

নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদে গোসল করতে গিয়ে রিয়া মনি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া মনি জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনি হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, গত রোববার (২৯ মার্চ) রিয়া মনি বাবা-মায়ের সাথে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। বুধবার সাড়ে ১২টার দিকে রিয়া মনি অন্য শিশুদের সাথে খালার বাড়ির পাশে আত্রাই নদে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে রিয়া নদের পানিতে তলিয়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়া মনিকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।